বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক কতটা গভীর?
যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালের পর এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টাসহ বেশ কিছু ইউরোপীয় দেশ। এর মধ্য দিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫৬টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। ১৯৮৮ সালেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জাতীয় পতাকার পাশাপাশি উড়তে দেখা যায় ফিলিস্তিনের পতাকাও। কেন? ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক কেমন এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
