ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা প্রসার নিয়ে কী বলছেন সংশ্লিষ্টরা?
আর্থিক খাতের ডিজিটাল সেবাদানকারীদেরই গ্রাহকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ খাতের 'ক্রেডিট স্কোর' চালু করা এখন সময়ের দাবি। ইন্টার-অপারেবিলিটি ছাড়া ডিজিটাইলাইজেশনের সুফল পুরোপুরো পাওয়া যাবে না। ২৫ সেপ্টেম্বর ঢাকা চেম্বার আয়োজিত Digital Banking for All: Bridging Gap in Financial Inclusion শীর্ষক আলোচনা সভায় এসব বলেন আর্থিক ও সাইবার নিরাপত্তা খাত সংশ্লিষ্টরা।
