ভারত থেকে চাল রপ্তানিতে নতুন শর্ত
নন-বাসমতী চাল রপ্তানিতে নতুন শর্ত দিয়েছে ভারত সরকার। এই খাদ্য রপ্তানির জন্য প্রয়োজন হবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ- এপিডার নিবন্ধন। নতুন শর্ত অনুযায়ী- এখন থেকে নন-বাসমতী চাল শুধু এপিডায় নিবন্ধনের পরই রপ্তানি করা যাবে।
