ইনোভিশনের জরিপের সঙ্গে বাস্তবতার মিল কতটুকু?
দেশের ৩৯ শতাংশ ভোটার মনে করছেন, আগামী সরকার গঠনের জন্য বিএনপি সবচেয়ে যোগ্য দল। আর ২৮ শতাংশ ভোটার মনে করেন, আগামী সরকার গঠনের জন্য যোগ্য দল জামায়াতে ইসলামী। এছাড়া গেল ছয় মাসে কার ভোট কতটা বেড়েছে-কমেছে এসব বিষয়ে জরিপ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা ইনোভিশন কনসাল্টিং। কী আছে তাদের জরিপে এবং এর সাথে বাস্তবতার মিল কতটুকু এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট-বিআইজিডির উপদেস্টা ও মুখ্য গবেষক ড. মির্জা এম হাসান। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
