রাশিয়ান মিগে আগের চেয়ে আরও শক্তিশালী ইরান
রাশিয়ার তৈরি অত্যাধুনিক মিগ-29 যুদ্ধবিমানের মাধ্যমে নিজেদের পুরনো বিমানবাহিনীকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির একজন সদস্য জানিয়েছেন, মিগ-29 যুদ্ধবিমানগুলো আপাতত ইরানের শিরাজ শহরে অবস্থান করছে। এগুলো ছাড়াও আরও উন্নত সুখোই সু-35 জেট পাওয়ার অপেক্ষায় আছে তেহরান।
