আদালতে ন্যায় বিচার চাইলেন সালমান শাহের মামা
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহের মৃত্যুর ঘটনায় তার মায়ের করা রিভিশন আবেদনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রিভিশনকারী আবেদনের প্রেক্ষিতে ২৩ সেপ্টেম্বর শুনানি শেষে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফৈরদৌস ইবনে হকের আদালত এই তারিখ ধার্য করেন।
