রাজনীতিবিদদের মুখে কেন ঘুরে ফিরে আসে ফিনিক্স পাখির নাম?
রাজনীতিতে একটি বহুল ব্যবহৃত টার্ম 'ফিনিক্স পাখি'। এই তো গত শনিবারও বিএনপিকে এই পাখির সঙ্গে তুলনা করলেন মির্জা ফখরুল ইসলাম। বললেন, বিএনপি ফিনিক্স পাখির মতো, ষড়যন্ত্রকারীরাই পালিয়েছে। এর আগে গেল মে মাসে আদালত চত্বরে পাখিটির নাম নেন আরেক রাজনীতিবিদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, ফিনিক্স পাখির মতো আবারও জীবন্ত হবে তার দল। কিন্তু ঘুরে ফিরে কেন এই ফিনিক্স পাখির কথাই বলেন রাজনীতিবিদরা? কী গুণ অনন্য করেছে পাখিটিকে?
