অ্যাবাকাস ক্যালকুলেটর দেখাচ্ছে নতুন সম্ভাবনা
অনেকের চোখে ঘনবসতিপূর্ণ এক এলাকা ঢাকার কামরাঙ্গীরচর। সাধারণ জীবনযাপনের প্রতিচ্ছবি। তবে এখানেই চলছে এক অসাধারণ কাজ। তৈরি হচ্ছে বিশ্বমানের অ্যাবাকাস ক্যালকুলেটর; তাও আবার দেশীয় প্রযুক্তিতে। ছোট্ট একটি ঘরে দক্ষ কারিগররা প্রতিদিন তৈরি করছেন শতাধিক অ্যাবাকাস ক্যালকুলেটর। সুনির্দিষ্ট মাপ, রঙিন বল, আর নিখুঁত কাঠামো, প্রতিটি ক্যালকুলেটরে মিশে আছে যত্ন আর দক্ষতার ছোঁয়া। পণ্যগুলোর গুণগত মান ভালো হওয়ায় দেশের বাজারে এর চাহিদা বাড়ছে ক্রমান্বয়ে।
