দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কী করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা?
শারদীয় দুর্গাপূজায় কোনো হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ১৭ সেপ্টেম্বর আসন্ন দুর্গাপূজা ঘিরে রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি একথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, 'পূজা নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ খোলা হয়েছে। কোথায় কী হবে অ্যাপের মাধ্যমে জানা যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কোনো হামলা আশঙ্কা নেই। তবুও ২৪ ঘণ্টা নজরদারি থাকবে।
