৩ বছরেও কেন শেষ হয়নি সড়ক উন্নয়নের কাজ?
ফটিকছড়ির দাঁতমারা টু বালু টিলা এই সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণের কাজ শুরু হয় ২০২২ সালে। চট্টগ্রামের সালেহ আহমদ দি কনস্ট্রাকশন ট্রেড ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজের দায়িত্ব পায়। তিন দফা সময় বাড়িয়েও এই পর্যন্ত কাজ হয়েছে মাত্র ৫৩ শতাংশ।
