গাজায় অবরোধ ভাঙতে পারবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা?
গাজার ওপর ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভাঙতে এবং জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তিউনিসিয়ার উত্তরাঞ্চলীয় বন্দর শহর বিজার্তে থেকে রওনা হয়েছে এই বহর। এতে অংশ নিয়েছেন ৪০টিরও বেশি দেশের কর্মীরা। সম্প্রতি ফ্লোটিলার দুটি নৌবহর আক্রমণের শিকার হয়।
