‘ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, অর্থনীতি ভালো নেই’
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। এবারের অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং রাজনৈতিক বিশ্লেষক ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে মুজাহিদুল ইসলাম বলেন, সামগ্রিকভাবে দেশ যেভাবে চলছে এমনটা প্রত্যাশিত ছিল না। জনমনে যাই থাকুক ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলেও মনে করেন তিনি। আর ফিরোজ আহমেদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। দেশের অর্থনীতির অবস্থা ভালো না, বিনিয়োগ নেই। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
