ওএমআর মেশিন আনা হয়েছে জামায়াতের প্রতিষ্ঠান থেকে: বাগছাসের অভিযোগ
জাকসু নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ-সমর্থিত 'শিক্ষার্থী ঐক্য ফোরাম'। নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ও ওএমআর মেশিন জামায়াত-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ করে তারা।
