জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু: ভোটার উপস্থিতি কেমন?
৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে এ ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।
