ভাইরাল জ্বরে আক্রান্ত হলে কী খাবেন?
এখন অনেকে ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছেন। জ্বরের সঙ্গে আছে শরীর ব্যথা, অবসাদ, তেতো মুখ, অরুচির মতো উপসর্গ। ভাইরাল জ্বরে রোগ প্রতিরোধব্যবস্থা যেমন দুর্বল হয়, তেমনি বেড়ে যায় পুষ্টির চাহিদাও। তাই জ্বরে চিকিৎসার পাশাপাশি সঠিক খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। ভাইরাল জ্বরে আক্রান্ত হলে কী খাবেন আর কী খাবেন না এনিয়ে আজকের জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুনে আলোচনা করেছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম।
