কিম জং-উনের সঙ্গে থাকা কিশোরীই কি তাঁর মেয়ে?
কিম জং–উনের পরিবার বা তাঁর সন্তানদের নাম ও বয়স নিয়ে উত্তর কোরিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন, বেইজিংয়ে কিমের পেছনে ট্রেন থেকে যে কিশোরীকে নামতে দেখা গেছে, সেটা তাঁর মেয়ে জু আয়ে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, চীন সফরে নিজের কিশোরী মেয়ে কিম জু আয়েকে নিয়ে বেইজিংয়ে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। সরকারিভাবে বাবার সঙ্গে জু আয়ের এটাই প্রথম বিদেশ সফর।
