সুদানে ভয়াবহ ভূমিধসে নিশ্চিহ্ন পুরো গ্রাম, সহস্রাধিক মানুষের মৃত্যু
টানা কয়েকদিনের প্রবল বর্ষণের পর ১ সেপ্টেম্বর ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে সুদানের দারফুরে। এ ভূমিধসের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, ধ্বংস হয়ে গেছে পুরো একটি গ্রাম। মারা গেছেন অন্তত এক হাজারেরও বেশি মানুষ।
