আরেক মামলায় নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ
রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২ সেপ্টেম্বর সকালে উচ্চ আদালতে হাজির করা হয় তাকে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ব্যাংক খাত ধ্বংসের কারিগর নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
