আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত কয়েক শ
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কয়েক শ মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি গ্রামেই এখন পর্যন্ত ৩০ জন নিহত হওয়ার খবর মিলেছে।
