আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমর্থন চাইল বিএনপি
প্রথমবারের মতো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশের আয়োজন করেছে বিএনপি। ৩০ আগস্ট শনিবার বেলা তিনটার দিকে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
