সেনাবাহিনীর বিরুদ্ধে কি মামলা করা যাবে?: রাশেদ খান
জাতীয় পার্টিকে বিরোধীদল করতে চায় ডিজিএফআই। নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিক্রিয়ায় ৩০ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই অভিযোগ করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেন, নুরুল হক নুরুর ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিৎ।
