নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে নির্বাচন কমিশনকে: সিইসি
নিত্য নতুন অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনকে। ২৯ আগস্ট নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন।
