ট্রাম্পের ট্যারিফে কতটা বিপর্যস্ত ভারতীয় টেক্সটাইল শিল্প?
ভারতের অন্যতম বড় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানি অঞ্চল তামিলনাড়ুর তিরুপপুর।কিন্তু আজ সেখানে নিস্তব্ধতা। মাত্র কয়েক মাস আগেও যেখানে দিনরাত শিশুদের রঙিন পোশাক তৈরি হতো, এখন সেখানকার সারি সারি সেলাই মেশিন নিশ্চুপ পড়ে আছে। এসব কাপড় মূলত আমেরিকার বাজারে রপ্তানি করা হতো।
