বাংলাদেশে জেলের নতুন নাম কী হচ্ছে?
কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখন্ও ৭০০ আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। এ ছাড়া বিভিন্ন কারাগার থেকে লুট হওয়া ২৯টি অস্ত্র এখন্ও উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। ২৬ আগস্ট দুপুরে রাজধানীর বকশীবাজার এলাকায় কারা অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান কারা মহাপরিদর্শক।
