প্রতিটা জেলায় লিগ্যাল এইডের অফিস হবে: আসিফ নজরুল
এক টাকা অনুদান না পেলেও আগামী ৬ মাসে প্রতিটা জেলায় লিগ্যাল এইডের অফিস হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ২৫ আগস্ট রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 'ন্যাশনাল কনফারেন্স অন এডিআর: রোল অব ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কমিটিস ইন ইমপ্লিমেন্টিং নিউ লেজিসলেশন্স' শীর্ষক সভায় এ কথা জানান তিনি। বলেন, 'ভবন না পেলে ন্যায়কুঞ্জে লিগ্যাল এইড অফিস হবে। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রতি মাসে দুই লাখ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
