রাখাইন রাজ্যে কে জিতবে: সামরিক জান্তা নাকি আরাকান আর্মি?
ফের উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য। পুরো অঞ্চলটিই এখন দখলের পথে আরাকান আর্মি। দেশের অন্যান্য অংশে সামরিক জান্তার কাছে নিয়ন্ত্রণ হারালেও, বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৪টিই আরাকান আর্মির দখলে। আর এখন চোখ রাখাইনের রাজধানী সিত্তুয়ে ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিয়াউকফিউ শহরের প্রতি। যার সঙ্গে জড়িয়ে আছে চীন ও ভারতের ব্যবসায়ীক স্বার্থ। রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ভুগছে। এমন পরিস্থিতিতে রাখাইনে যখন নতুন করে উত্তেজনা বাড়ছে, তখন প্রশ্ন উঠেছে- কী আছে রোহিঙ্গাদের ভাগ্যে? তাছাড়া নিজ স্বার্থে মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধে এখন তীক্ষ্ণ নজর রাখতে হচ্ছে ভারত ও চীনকেও। সে সবই জানাব আলজাজিরার প্রতিবেদনের আলোকে।
