ব্যথার সংকেত মগজে যেতে বাধা দেবে মাইক্রো চিপ
মেরুদণ্ডের ডিস্ক সরে যাওয়ার কারণে পিঠে যে তীব্র ব্যথা হয়, সেটি সারাতে সম্পূর্ণ নতুন ধরনের একটি চিকিৎসা এনেছেন জার্মানির বিজ্ঞানীরা। তারা পিঠের ত্বকের নিচে একটি চিপ বসিয়ে দেন, যেটি মগজে ব্যথার সংকেত পৌঁছতে বাধা দেয়।
