ইসরায়েল সমর্থিত সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, কী বলছে ইরান
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকিস্তান সীমান্তলাগোয়া অশান্ত সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অভিযান চালায় ইরানের নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো ওই অভিযানে ব্যাপক গোলাগুলি হয় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে। এতে প্রাণ হারায় ৬ সন্ত্রাসী। গ্রেপ্তার করা হয় দুজনকে।
