কারা আছেন উমামার নেতৃত্বের ডাকসু প্যানেলে?
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। ২১ আগস্ট ঢাবির অপরাজেয় বাংলার সামনে থেকে 'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য' নামে প্যানেল ঘোষণা করেন তিনি। এই প্যানেলে জিএস প্রার্থী আল সাদী ভুঁইয়া।
