ইউক্রেনের আকাঙ্ক্ষিত 'নিরাপত্তা গ্যারান্টি' আসলে কী?
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ১৮ আগস্টের ঐতিহাসিক বৈঠকের পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন, ইউক্রেন ও তার মিত্ররা ইতোমধ্যেই এই নিরাপত্তা গ্যারান্টির খসড়া নিয়ে কাজ শুরু করেছে। একই সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার নেতৃত্ব দিচ্ছেন এক ভার্চুয়াল বৈঠকের, যেখানে অংশগ্রহণ করবে ৩০টিরও বেশি দেশ।
