১৮ কাঠা জমিতে ১৮ ফসল ফলিয়ে কতটা সফল এই কৃষক?
বর্ষায় পুরো ক্ষেত নষ্ট হয়ে প্রতি বছরই ক্ষতির শিকার হচ্ছিলেন প্রান্তিক চাষী আবুল কালাম কালু। হঠাত মাথায় বুদ্ধি এল। মাত্র ১৮ কাঠা জমিতে ১৮ প্রকার ফসল আবাদের বড় ঝুঁকি নিলেন। সেই ঝুঁকি লোকসানের বদলে সাফল্য হয়ে ধরা দিয়েছে এই কৃষকের ভাগ্যে।
