৪০,০০০ কোটি টাকার পাচারকৃত সম্পদ ফেরত আনা কি সম্ভব?
বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। চলতি বছরের জানুয়ারিতে থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জানান সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। রোববার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও সিআইসি মহাপরিচালক প্রধান উপদেষ্টার সামনে এসব তথ্য তুলে ধরেন বলে এক বিজ্ঞপ্তিতে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত পাঁচটি দেশ ছাড়াও অন্য নয়টি দেশে ৩৫২টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে যেগুলো কিছু বাংলাদেশি নাগরিক টাকার বিনিময়ে অর্জন করেছে। বিস্তারিত জানতে হলে আমাদের বিশ্লেষণটি পুরো দেখার আমন্ত্রণ।
