উপদেষ্টা পরিষদের বৈঠকে কী কী সিদ্ধান্ত নেয়া হয়েছে?
সংবিধান ছাড়া বাকি ১০ কমিশনের ৩৬৭টি সংস্কার প্রস্তাব বাস্তাবায়নের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া রাষ্ট্রীয় খরচে আড়িপাতায় কোথায়-কত অর্থ ব্যয় হয়েছে সেটি জানতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তও হয়েছে। ১৪ আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে উপদেষ্টা পরিষদের সভাশেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
