প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পৃথক তিন মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ১১ আগস্ট ঢাকার বিশেষ জজ-৫ এ সাক্ষ্য দেন তিন মামলার এ তিন বাদী। যারা সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন— দুদকের উপপরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান। এ তিন মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
