নিউজ অব দ্য ডে, ১০ আগস্ট ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে-ভোটার তালিকার খসড়া প্রকাশ, নতুন ভোটার প্রায় ৪৬ লাখ; মোট সাড়ে ১২ কোটির বেশি। টাকা ছাপানো ও বণ্টনে বছরে কয়েক হাজার কোটি টাকা খরচ, ক্যাশলেস লেনদেন বাড়ানোর তাগিদ গভর্নরের। লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলেই পুরস্কার, ৭০০-এর বেশি এখনো উদ্ধার হয়নি; জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে; মন্তব্য মির্জা ফখরুলের। ইউক্রেনকে বাদ দিয়ে শান্তির পথ হবে না; ট্রাম্প-পুতিনকে ইউরোপীয় নেতাদের সতর্কবার্তা।
