সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রিমান্ডে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বৈঠকে গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৭ আগস্ট ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তাকে রিমান্ডে পাঠান।
