জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানুষের যত চাওয়া
ছাত্র-জনতার তীব্র জনরোষে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অবসান হয় আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামল। ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান জমায়েত হওয়া সাধারণ মানুষ প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া।
