কেন ইরানকে অত্যাধুনিক যুদ্ধবিমান দিতে পারছে না চীন?
ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে নিজস্ব সামরিক সীমাবদ্ধতা স্পষ্টভাবে দেখতে পেয়েছে ইরান। বিশেষ করে বিমান প্রতিরক্ষা এবং আক্রমণ সক্ষমতা- দু'দিকেই চোখে পড়েছে ঘাটতি। এই বাস্তবতায় নিজেদের সামরিক শক্তি বাড়াতে এখন চীনের দিকে ঝুঁকছে দেশটি।
