ভালো কিছু দেখতে অন্তর্দৃষ্টি লাগবে: অর্থ উপদেষ্টা
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপ এবং অর্থনীতি নিয়ে যারা ক্রমাগত সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে অর্থনীতির ইতিবাচক দিকগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ৪ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
