ক্ষমতায় গেলে তরুণদের জন্য যেসব উদ্যোগ নেবে বিএনপি
দেশের জনগণ বিভেদ-প্রতিহিংসার পরিবর্তে গুণগত রাজনীতি দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর শাহবাগে জাতীয়বাদী ছাত্রদলের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। সমাবেশে তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক এই আহ্বান সারা দেশে ছড়িয়ে দিতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তারেক রহমান।
