ট্রাম্পের ইটের বদলে পুতিন কি পাটকেল ছুড়বেন?
সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের কিছু পোস্টে ক্ষুব্ধ হয়ে ডোনাল্ড ট্রাম্প দুইটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এমন উসকানির পরও রাশিয়ার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখা যায়নি।
