জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবরোধ
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন 'জুলাই যোদ্ধারা'। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগে এ অবরোধ চলছে। এতে আজও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
