এক বছরে কেন্দ্রীয় ব্যাংক কী করেছে জানালেন গভর্নর
গেল এক বছরে বাংলাদেশ ব্যাংক অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি ব্যাংকি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। পাচার করা অর্থ ফেরত আনতেও কাজ করছে। এরই অংশ হিসেবে লন্ডনে ৫শ বাড়ি চিন্হিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এই মনসুর। ৩১ জুলাই কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে মুদ্রানীতি ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।
