ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত: পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ
৩১ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২৩তম দিন ছিল। সংলাপের মধ্যাহ্ন বিরতির পর আলী রীয়াজ এ সিদ্ধান্তের কথা জানান। দীর্ঘ আলোচনা সত্ত্বেও দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় ও ভিন্নমত থাকায় উচ্চকক্ষে সদস্য নির্বাচন কীভাবে হবে, বিষয়টি কমিশনের ওপর ন্যস্ত করা হয়। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে কমিশন এ সিদ্ধান্ত জানায়।
