‘আমার বন্ড’ কেলেঙ্কারি; জড়িতদের অর্থদণ্ড ও অবাঞ্ছিত ঘোষণা
অনিয়ম, কারসাজি, প্রভাব খাটিয়ে বেআইনিভাবে বন্ডের অনুমোদন নেয়াসহ নানাবিধ অভিযোগে অভিযুক্ত সালমান এফ রহমান, সায়ান এফ রহমান ও শিবলী রুবাইয়াতরা অবাঞ্চিত হলেন পুঁজিবাজার থেকে। বিএসইসি'র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ৩০ জুলাই বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানায় বিএসইসি।
