গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবারো ফিরে আসবে: প্রধান উপদেষ্টা
অন্তর্ভুক্তিমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনূস। জুলাইকে পুনর্জন্মের মাস হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবারো ফিরে আসবে। ২৯ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের আয়োজনে জুলাই স্মরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
