মাইলস্টোনে নিহতের সংখ্যা বেড়ে ৩২: স্বাস্থ্য অধিদপ্তর
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশু আইমান মারা গেছে। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২-এ। দর্শক এসব নিয়েই এখনকার টিবিএস নিউজ আপডেটস।
