জামায়াতের সমাবেশ: কত টাকায়, কয়টি ট্রেন ভাড়া করেছে জামায়াত?
১৯ জুলাই সকাল ১০টা। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এসে দাঁড়ায় সিরাজগঞ্জ এক্সপ্রেস। থামার পর দেখা গেল পুরো ট্রেন জুড়েই রয়েছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী। তাঁদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা স্টেশন।
