এনসিপির সমাবেশ ঘিরে উৎসবমুখর মুন্সিগঞ্জ; হয়নি পদযাত্রা
বিচার, সংস্কার, দেশ পুনর্গঠন, জুলাই সনদ বাস্তবায়ন ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৮ জুলাই দুপুরে মুন্সিগঞ্জে জনসভায় যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিতের দাবি জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
