আগামী ২ সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে
গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ১৭ জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আরও থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের দুজন অতিরিক্ত সচিব। কমিটিকে আগামী ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
